ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
৭:৩৩ PM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় উন্নয়নে যথাযথ
ভূমিকা পালন করতে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিটি ধর্মের মূল বাণী হলো মানবকল্যাণ। আমি বিশ্বাস করি, এই অস্থির ও অসহিষ্ণু বিশ্বে মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের মতাদর্শ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
বৌদ্ধদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বৌদ্ধ সম্প্রদায় ঐতিহ্য এবং বুদ্ধের অমর আদর্শ ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
রাষ্ট্রপতির মতে, গৌতম বুদ্ধের বাণী- অহিংসা পরম ধর্ম- এখনো সমাজের জন্য প্রযোজ্য।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বৌদ্ধ ধর্মীয় নেতা সুনন্দাপ্রিয় ভিক্ষু, জিনারক্ষিতা ভিক্ষু, বুদ্ধানন্দ ভিক্ষু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বৌদ্ধ ধর্মীয় নেতারা ফুলের তোড়া উপহার দিয়ে রাষ্ট্রপতি হামিদকে শুভেচ্ছা জানান।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি : সুন্দরবনের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বড় হেতালমারি খাল এলাকার বনাঞ্চল থেকে হরিণ শিকারের ...
-
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে...
-
যৌতুকের টাকা এনে না দেওয়ায় ছোট বাচ্চাসহ ছেলে আর বউকে বাড়ী থেকে বের করে দিলেন ছেলের বাবা। ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রাম...
-
আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জয় পেল বাংলাদেশ। ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। সাকিব-তামিমদ...