এশিয়া কাপে টাইগারদের ম্যাচ কবে, কখন
১০:৫৪ PM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
চলতি মাসের ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ৬টি দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সামনের বছর ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে এবারের আসরটিকে ওয়ানডে ফরমেটে করা হয়েছে।
এবারই প্রথমবারের মতো ৬টি দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে শুরু হবে এই আসরটি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে রয়েছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অপর আরেকটি হবে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা দল।
এশিয়া কাপের একটি দল নির্বাচনের জন্য ২৯ আগস্ট থেকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া ও হংকং এর মধ্যে শুরু হয়েছে বাছাইপর্ব। এদের মধ্য থেকে সেরা দলই হবে ভারত-পাকিস্তানের গ্রুপ সঙ্গী।
১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে।প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে।
এর আগে, এশিয়া কাপের সর্বশেষ তিন আসরই হয়েছিল বাংলাদেশে। এর আগে ওয়ানডে ফরমেটের ফাইনালে গিয়ে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরমেটে হওয়া আসরের ফাইনালে ভারতের কাছে হারে বাংলাদেশ।
গ্রুপ পর্ব: ১৫ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই) ১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার (দুবাই) ১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি) ১৮ সেপ্টেম্বর- ভারত বনাম কোয়ালিফায়ার (দুবাই) ১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই) ২০ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোর: ২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ(দুবাই) ২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি) ২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই) ২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি) ২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই) ২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে তুলসী দাস (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার বড়গাছা ই...
-
শেখ রাফসান : আজ সকাল ১১টায় মোংলার জয়মনিতে পালিত হলো ইলিশ মাছ রক্ষার দাবিতে সচেতনতা মূলক আলোচনা। আগামী ০৭ অক্টোবর থেকে 28 শে অক্টোবর সকল...
-
প্রথমবার্তা ডেস্ক রিপোর্ট : হঠাৎ কেউ স্ট্রোক করলে- স্ট্রোক অাজ অকালে কেড়ে নিচ্ছে মানুষের প্রান৷ যদি দেখেন কারো স্ট্রোক হচ্ছে তাহলে ...
-
অনেক আগেই জানান দিয়েছিলেন রাজনীতি করতে চান ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খাঁন। বাগেরহাট ৩ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নি...
-
পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ন...
-
আগামীকাল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্র...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :সুন্দারনের চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের মহারাফ তালুকদার এর বাড়ি থেকে সুন্দরবনের বসবাস কারি মেঘঢুমুর (অজগার) ...
-
ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার। নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিভিন্ন ভাবে ভেজালের ব্যবহার এখন প্রতিদিনের ...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...


