মোংলার জয়মনিতে কুমিরের আক্রমণে নিহত ১
৯:২০ AM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংলা থানার চিলা ইউনিয়ন জায়মনি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে । আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে আক্রমণ চলাকালীন সাথে থাকা অপর দুই নারীর সাহসিকতা ও তাৎক্ষণিক প্রতিরোধের কারণে কুমিরটি শেষ পর্যন্ত সেলিমা বেগমকে ছেড়ে দিতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিনার স্বামীর নাম আব্দুল্লাহ শেখ তার পরিবারের রয়েছে তিন সন্তান। নিহত সেলিমা বেগম প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যায় শেলা নদীর লঞ্চঘাট সংলগ্ন চর এলাকায় মাছ ধরছিলেন। তাঁর সঙ্গে ফাতেমা বেগম(৫৩) ও রোজিনা বেগম(৫৬) নামের আরও দুই নারী মাছ ধরছিলেন। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির নদী থেকে উঠে এসে সেলিমা বেগমের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং তাঁকে টেনে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সহকর্মীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে ফাতেমা বেগম ও রোজিনা বেগম নিজেদের জীবনের তোয়াক্কা না করে কুমিরটির ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা হাতের কাছে থাকা লাঠি ও নৌকার বৈঠা দিয়ে কুমিরটিকে ক্রমাগত আঘাত করতে থাকেন। দুই নারীর তীব্র প্রতিরোধের মুখে একপর্যায়ে কুমিরটি সেলিমা বেগমকে ছেড়ে দিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী কুমিরের কবল থেকে সেলিমা বেগমকে উদ্ধার করা সম্ভব হলেও, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত সেলিনার পরিবারে তিন ছেলে মেয়ে ও স্বামী আব্দুল্লাহ শেখ ও তাঁর আত্মীয়-স্বজনের এলাকাবাসী ভিতর গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর থেকে স্থানীয় জেলে ও তীরবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র কুমির-আতঙ্ক বিরাজ করছে।সন্ধ্যার পর বা রাতে নদীতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
About
Follow Us
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
শেখ রাফসান চিলা মংলা: জলবায়ু পরিবর্তনের কারনে মংলার থেকে চিলা,জয়মনি প্রর্যন্ত প্রয় বিশহাজার এর মতো ঘরবাড়ি মসজিদ মন্দির গিজাসহ বসতিবাড়ি ...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
জয়মনি ৭নং ইউনিট সিপিপি এর পক্ষ থেকে মোঃকারিমুল ইসলাম বলেন "" ‘প্রিয় জয়মনি বাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার ...
-
শেখ রাফসান মোংলাঃ আবারও সুন্দরবনে বাঘের হামলায় প্রান গেল চার'টি গরুর। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের সাহবানু নামক এক মহিলার চ...
-
যৌতুকের টাকা এনে না দেওয়ায় ছোট বাচ্চাসহ ছেলে আর বউকে বাড়ী থেকে বের করে দিলেন ছেলের বাবা। ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রাম...
-
কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবারের এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চাঞ্...


