Advertise

Facebook

ব্লগ সংরক্ষাণাগার

Random Posts

3/random/post-list

আবাসিক হোটেল কক্ষে তরুণীকে একাধিকবার ধর্ষণ, তরুণ গ্রেফতার

৯:০৯ AM 0 Comments A+ a-

সময়ের কণ্ঠস্বর ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার নবীন ঘরামী (২০) গৌরনদী পৌরসভার বানিয়াশুরী এলাকার দুলাল ঘরামীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মোশারফ হোসেন জানান, গত ৬ মাস আগে মোবাইল ফোনের মিসকলের মাধ্যমে নবীন ঘরামীর সঙ্গে গোবর্ধন এলাকার এক তরুণীর (২৩) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নবীন যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৮ আগস্ট বিকালে বরিশাল নগরীতে নিয়ে যায়। ওইদিন রাতে বরিশাল শহরের একটি আবাসিক হোটেল কক্ষে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে নবীন ঘরামী।