বাংলাদেশি কিশোরীকে জিম্মি করে মুক্তিপণ দাবি
৯:০৩ AM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশের সময় ভারতীয় এক দালাল বাংলাদেশি এক নাবালিকাকে জিম্মি করেছিল। এক লক্ষ টাকার মধ্যে কোনও রকমভাবে ছয় হাজার টাকা দিয়ে ভাগ্নিকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে দালালদের হাতে ব্যাপক মারধর খেতে হয়েছে মামাকেও। জিম্মির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে যদিও আটকে থাকা বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করে ভারতীয় পুলিশ।
তবে জিম্মি-কারী দালালকে গ্রেফতার করতে পারেনি। যদিও জিম্মির ঘটনায় সহায়তা করার অপরাধে গ্রেফতার করা হয়েছে ভারতীয় দালালের মা সহ দুই বোনকে।
এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ থানা এলাকার কালীতলায়।
এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ থানা এলাকার কালীতলায়।
বনগাঁ থানায় এই ব্যাপারে একটি অপহরণের মামলা করেছেন নাবালিকার মামা অর্জন দেবনাথ।
বনগাঁ থানায় উপস্থিত সাংবাদিকদের অর্জন দেবনাথ বলেন, রাজু নামের এক সীমান্ত দালালের মাধ্যমে নদীয়া কৃষ্ণনগরে মামা বাড়ি আসছিল ওই কিশোরী। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত অতিক্রম করে তারা।
এরপর ভাগ্নিকে রাজু ও ফটিক নামের দুই দালাল আটকে রেখে অর্জন দেবনাথকে খবর দেয়।
তাকে এক লক্ষ টাকা নিয়েও আসতে বলা হয়। শুক্রবার রাতে অর্জন বনগাঁ পৌঁছান।
দালালরা তার হাত থেকে এটিএম কার্ড নিয়ে পিন নম্বর চেয়ে জোর করে ব্যাঙ্ক থেকে ছয় হাজার টাকাও তুলে নেয়। বাকি না দিতে পারায় তাকেও মারধর করা হয়। পরিস্থিতি বুঝতে পেরে অর্জন বলেন, বাকি টাকা তিনি যোগার করে আনতে নদীয়া যাবেন। তাই তাকে কয়েক ঘণ্টার জন্য ছেড়ে দিতে হবে।
দালালরা সেই কথা শুনে তাকে ছেড়ে দিলে অর্জন সরাসরি বনগাঁ থানায় গিয়ে ঘটনার কথা জানায়। পুলিশ এরপরই অভিযান চালিয়ে কালীতলা এলাকা থেকে ফটিকের বাড়িতে থেকে মেয়েটিকে উদ্ধার করে। যদিও অভিযুক্ত রাজু ও ফটিককে পায়নি পুলিশ।
ফটিকের মা ও দুই দিদিকে গ্রেফতার করা হয়। মেয়েটি অভিযোগ করে, গোটা ঘটনায় ফটিকের পরিবারও ফটিককে সহায়তা করেছিল।
সুএ :সময় টিভি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
শেখ রাফসান চিলা মংলা: জলবায়ু পরিবর্তনের কারনে মংলার থেকে চিলা,জয়মনি প্রর্যন্ত প্রয় বিশহাজার এর মতো ঘরবাড়ি মসজিদ মন্দির গিজাসহ বসতিবাড়ি ...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
শেখ রাফসান মোংলাঃ আবারও সুন্দরবনে বাঘের হামলায় প্রান গেল চার'টি গরুর। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের সাহবানু নামক এক মহিলার চ...


