হারবাড়িয়া ইকোট্যুরিজক কেন্দ্র সবচেয়ে বড় সুন্দরবন দেখার যায়গা।
৯:১৪ AM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :সুন্দারনের চাঁদপাই রেঞ্জের অধীন বনবিভাগের উদ্যোগে গড়ে তোলা হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র। খুলনা থেকে ৭০ কিলোমিটার এবং মংলা বন্দর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই কেন্দ্রে অবস্থান।
একদিনের ভ্রমণে যারা সুন্দরবন দেখতে চান তাদের জন্য আদর্শ জায়গা হাড়বাড়িয়া।
সুন্দরবনের হাড়বাড়িয়া টহল ফাঁড়ির পাশেই ইকো-ট্যুরিজম কেন্দ্র। এর সামনের খালটি কুমিরের অভয়ারণ্য। প্রায়ই লোনা পানির কুমির দেখা যায় এই খালের চরে। তবে কুমির দেখার ভালো সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে রোদ পোহাতে কুমিরগুলো খালের চরে শুয়ে থাকে।
হাড়বাড়িয়ায় সুন্দরনের বিরল মায়া হরিণেরও দেখা মেলে। এখানকার ছোট ছোট খালগুলোতে আছে বিভিন্ন প্রজাতির মাছরাঙাসহ নানান জাতের পাখি। হাড়বাড়িয়ার খালে পৃথিবীর বিপন্ন মাস্ক ফিনফুট বা কালোমুখ প্যারা পাখিও দেখা যায়।
হাড়বাড়িয়া খালের পাড়ে ইকো-ট্যুরিজম কেন্দ্রের সোনালি নামফলক। একটু সামনে এগুলেই বন কার্যালয়। এরপরে ছোট খালের উপরে ঝুলন্ত সেতু। সামনের দিকে জঙ্গলের গভীরতা ক্রমশ বেড়েছে। ঝুলন্ত সেতু পেরিয়ে সামান্য সামনে বিশাল এক পুকুর। পুকুরের মাঝে গোলপাতার ছাউনি সমেত একটি বিশ্রামাগার।
ঘরটির চারপাশে বসার জন্য বেঞ্চ পাতা। পুকুরের পাড় থেকে কাঠের তৈরি সেতু গিয়ে ঠেকেছে ঘরটিতে। বন বিভাগের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওয়ায় ১৯৯৭-৯৮ সালে বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্মরণে খনন করা হয় এই পুকুর।
পুকুরের দুই পাশ থেকে সামনে চলে গেছে ইট বিছানো পথ। অল্প দূরত্বের দুটি পথই শেষ হয়েছে কাঠের তৈরি হাঁটাপথে। যে কোনো একদিক দিয়ে হাঁটা শুরু করলে অন্যপ্রান্তে এসে শেষ হবে এই পথ। তবে হাতের ডান দিকের ইট বিছানো পথের শেষে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি জঙ্গল পর্যবেক্ষণ বুরুজ। কাঠের তৈরি এই বুরুজের ওপর থেকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়।
তবে সম্প্রতি ভ্রমণে গিয়ে দেখা গেল এই টাওয়ারের ভগ্নদশা। উপরে ওঠাই বিপজ্জনক মনে হল। এখানকার পুরো ট্রেইলটি এক কিলোমিটারের বেশি।
হাড়বাড়িয়ার জায়গাটিতে বাঘের আনাগোনা বেশি। প্রায়ই বাঘের পায়ের তাজা ছাপ দেখা যায়। এছাড়া চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্য প্রাণীও এখানে দেখা মিলবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
শেখ রাফসান চিলা মংলা: জলবায়ু পরিবর্তনের কারনে মংলার থেকে চিলা,জয়মনি প্রর্যন্ত প্রয় বিশহাজার এর মতো ঘরবাড়ি মসজিদ মন্দির গিজাসহ বসতিবাড়ি ...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
শেখ রাফসান মোংলাঃ আবারও সুন্দরবনে বাঘের হামলায় প্রান গেল চার'টি গরুর। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের সাহবানু নামক এক মহিলার চ...



