পরিবহন মালিক সমিতির মহাসচিবের বাস কেড়ে নিল ৫ প্রাণ
৩:২৪ AM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
কদিনে এনা পরিবহনের বেপরোয়া বাস কেড়ে নিয়েছে ৫ তাজা প্রাণ। বুধবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৪ জন, নরসিংদীতে ১ জন।
দুর্ঘটনা কবলিত এনা পরিবহনের দুইটি বাসের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈশামোড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৭০৪) ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
শেখ রাফসান চিলা মংলা: জলবায়ু পরিবর্তনের কারনে মংলার থেকে চিলা,জয়মনি প্রর্যন্ত প্রয় বিশহাজার এর মতো ঘরবাড়ি মসজিদ মন্দির গিজাসহ বসতিবাড়ি ...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
শেখ রাফসান মোংলাঃ আবারও সুন্দরবনে বাঘের হামলায় প্রান গেল চার'টি গরুর। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের সাহবানু নামক এক মহিলার চ...


