ঈদের নাটকে অপূর্বের আনক সাড়া
১০:৪৪ PM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
অপূর্বঈদে তো আপনার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হলো। কোনটাতে সাড়া পেলেন বেশি? দর্শকের প্রতিক্রিয়া বেশ ভালো। তবে বেশি সাড়া পাচ্ছি শিহাব শাহীনের পরিচালনায় বিনি সুতার টান টেলিছবি থেকে।
ওই টেলিছবিতে তো আপনার ছেলে আয়াশ অভিনয় করেছে। এ কারণেই কি বেশি সাড়া পেলেন? হা হা হা। এটাও একটি কারণ। আমার ছেলে বলে বলছি না, সবাই ওর অভিনয়ের খুব প্রশংসা করেছে। আর ছেলের সঙ্গে প্রথমবার অভিনয় করতে ভালোও লেগেছে খুব। টেলিছবিটি ইউটিউবে দুই দিনে ১০ লাখ বার দেখা হয়েছে।
টেলিছবি দেখে ছেলে কিছু বলেছে? এটা আরও মজার ঘটনা। টেলিছবির একটি জায়গায় আমার বন্ধু, যে উকিলের চরিত্রটা করেছে, সে ওকে নিয়ে যায়। টেলিছবিটি দেখার পর আয়াশের অভিযোগ হলো, ওকে যখন নিয়ে যাচ্ছিল উকিল, ওই সময় আমি কেন তাকে ধরে মার দিইনি। বারবার বলেছে, ‘বাবা, আমাকে নিয়ে গেল, তুমি ওকে কেন মারলে না?’
ঈদ কেমন কাটল? খুব ভালো। আমার বাবা তাঁর ভাইবোনদের মধ্যে সবার বড়। তাই তাঁর সব ভাইবোন মানে আমার চাচা-ফুফুরাসহ সবাই ঢাকায় আমাদের বাড়ি এসেছিলেন। বলতে পারেন পারিবারিক ঈদ কাটিয়েছি এবার।
আবার কবে থেকে শুটিং শুরু? শুটিং শুরু হয়ে গেছে। আজ (গতকাল মঙ্গলবার) নেপালে যাচ্ছি একটি ধারাবাহিক নাটক ও দুটি একক নাটকের শুটিং করতে।
আপনাকে ধারাবাহিক নাটকে খুব কম দেখা যায়। ঠিক কম নয়। তবে একক নাটকের চেয়ে কম। আমি আসলে একসঙ্গে তিনটির বেশি ধারাবাহিক নাটক করতে পারি না। দুটি এখন প্রচারিত হচ্ছে। আরেকটি করতে যাচ্ছি।
কোনটি থেকে সাড়া বেশি পাওয়া যায়? একক, নাকি ধারাবাহিক? একক নাটকে বেশি সাড়া পাওয়া যায়। এতে আসলে দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। আমরা এখন আর আগের মতো ধারাবাহিক নাটক দর্শকদের উপহার দিতে পারি না। দীর্ঘ ধারাবাহিকে অভিনয়শিল্পীদের দায়বদ্ধতার অভাব রয়েছে। আমিও এর বাইরে নই। এ ছাড়া ভালো গল্প ও প্রচারণার অভাব তো আছেই।
একটি অভিযোগ শোনা যায়, আপনি সব নাটকে একঘেয়ে অভিনয় করেন। এ বিষয়ে কী বলবেন? এটার সঙ্গে আমি অনেকটা একমত। আসলে বেশির ভাগ দর্শক আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে পছন্দ করেন। আমি এর আগে কয়েকটি অন্য রকম চরিত্রের নাটকে অভিনয় করেছিলাম। ওটা কিছু বোদ্ধা বন্ধুবান্ধব ও সমালোচক ছাড়া কেউই পছন্দ করেননি। সবাই বলতেন, ভাই, আপনাকে খলনায়ক বা গ্রামের চরিত্রে দেখতে চাই না। আমি তো দর্শকের অভিনেতা, তাই না? তাই দর্শক আমাকে রোমান্টিক নাটকে দেখে যেভাবে সাড়া দেন, সেটি আমি খুব উপভোগ করি।
কোন নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শুনলে খুশি হবেন?
আমার সারা জীবনের ক্রাশ নায়িকা ববিতার সঙ্গে কোনো গুঞ্জন শুনলে।
আমার সারা জীবনের ক্রাশ নায়িকা ববিতার সঙ্গে কোনো গুঞ্জন শুনলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি : সুন্দরবনের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বড় হেতালমারি খাল এলাকার বনাঞ্চল থেকে হরিণ শিকারের ...
-
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে...

