রংপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেকানিক কর্তৃক শিক্ষিকাকে ধর্ষণ; থানায় মামলা
৮:৪১ AM by Sunderbonnews24.com 0 Comments A+ a-
শেখ রাফসান মংলা প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে মাদ্রাসার এক শিক্ষিকাকে(৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক আনোয়ার হোসেনর বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে তারাগঞ্জ থানায় ওই শিক্ষিকা আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক আনোয়ার হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার দৌলতপুরের একটি বাসায় তারাগঞ্জে হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণ করেন। এরপর ওই শিক্ষিকা আনোয়ারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।
ওই শিক্ষিকা অভিযোগ করেন, দেড় বছর আগে মুঠোফোনে আনোয়ারের সঙ্গে পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ আগস্ট আনোয়ার দৌলতপুরের একটি বাসায় আমাকে ডেকে নেন। একপর্যায় সেখানে আমাকে ধর্ষণ করেন। এখন বিয়ের কথা বললে আনোয়ার অসম্মতি জানান। বাধ্য হয়ে আমি আনোয়ারের বিরুদ্ধে মামলা করি। মামলা করার পর আনোয়ার আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বৃহস্পতিবার বিকালে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আনোয়ারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি তেমন কিছু জানিনা তবে বিশেষ কারণে আনোয়ার দুই দিন থেকে হাসপাতালে অনুপস্থিত আছেন। তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, শিক্ষিকার অভিযোগ পেয়ে থানায় তা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About
Follow Us
6/recent/ticker-posts
Popular Posts
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :পঞ্চগড়ে বাসের ধাক্কায় দুই শিশু সন্তানসহ এক বাবা নিহত হয়েছে। আহত হয়েছেন মা। আজ শনিবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের...
-
পরনে কালো টি-শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট। কালো মুখোশ আর চশমায় ঢাকা মুখ। হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। দেশমাতৃকার জন্য তাদের বুকে...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি: সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নেয়ার জন্য ঘুম ঘুম চোখে বিছানায়। ইমারজেন্সি থেকে কল আসল।...
-
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত...
-
মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চা...
-
শেখ রাফসান মংলা প্রতিনিধি :বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানতে পেরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদ...
-
১৭ জুন (বুধবার) শেলা নদীর লঞ্চঘাট চর এলাকায় মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনার বাড়ি মোংল...
-
প্রিয় মোংলাবাসি, প্রায় আড়াই বছর আপনাদের মাঝে থাকার পরে আমি মোংলা থেকে প্রমোশনজনিত কারণে বিদায় নিয়েছি। আমি বিদায় নেওয়ার পরে মোংলার একটি ক...
-
মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি : সুন্দরবনের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বড় হেতালমারি খাল এলাকার বনাঞ্চল থেকে হরিণ শিকারের ...
-
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে...


